নতুন ফাঁস হওয়া তথ্যে জানা গেছে Redmi Note 15 স্মার্টফোন গ্লোবালি পাঁচটি ফোন নিয়ে আসছে। নতুন ফাঁস হওয়া এই তথ্যে জানা গেছে Redmi Note 15 সিরিজের পাঁচটি স্মার্ট ফোন লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।
এই ফোনগুলোর মধ্যে রয়েছে Redmi Note 15 5G গ্লোবাল মডেল। যা জার্মানিতে একটি রিটেইলার সাইটে দেখা গিয়েছে। এই ফোনটি চায়নাতে কিছুটা পরিবর্তনে লক্ষ্য করা গেছে। রেডমি এই ফোনটি আনঅফিশিয়ালি তালিকাভুক্ত করা হয়েছে জার্মানির একটি সাইটে। তবে একইভাবে রেডমি বিশ্ব বাজারে যে ফোনটি রয়েছে Redmi Note 14 5G তার সরাসরি উত্তরসূরী হিসেবে ধরা হচ্ছে এই ফোনটি আসবে। Redmi Note 14 5G ফোনটির বর্তমান অ্যামাজনে মূল্য রয়েছে $299 ডলার।
আরো পড়ুন: Google ও Apple এক হয়েছে তথ্য শেয়ারের জন্য
সর্বশেষ লিক হওয়া তথ্য অনুযায়ী Redmi Note 15 সিরিজের যে পাঁচটি মডেল দাঁড়িয়েছে তার নিচে দেওয়া হল। গত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন রিটেল ফাইটে এই ফোনগুলো দেখা গিয়েছে।
- Redmi Note 15 4G
- Redmi Note 15 Pro 4G
- Redmi Note 15 5G
- Redmi Note 15 Pro 5G
- Redmi Note 15 Pro Plus 5G
Redmi note 15 5g এর হার্ডওয়ার আগস্ট মাসের শেষে চীনের উন্মোচিত হওয়া ফোন Redmi Note 15 মতোই দেখা গেছে। যা দেখা দেখে তা হলো চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3, ডিসপ্লেতে লক্ষ্য করা গেছে 6.77-ইঞ্চি AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে রেজোলিউশন 1080p এবং রিফ্রেশ রেট 120Hz।
সূত্র: নোটবুকচেক