17 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

Poco F8 Pro লঞ্চের আগে স্পেসিফিকেশন ফাঁস

প্রকাশ:

গতকাল একটি টিপস্টার পোকো থেকে দেখা গিয়েছে F8 আল্ট্রার সম্পূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছিলেন। তারা আজকে আবার Poco F8 Pro ফোনটির স্পেস প্রকাশ করেছেন।

পোকো ব্রান্ড নিজেই ইতিমধ্যে কিছু কিছু তথ্য প্রকাশ করেছেন- যেমন Poco F8 Pro ফোনের চিপসেট, ব্যাটারি ক্যাপাসিটি এবং ডিসপ্লে–র সাইজ কি হবে তা নিশ্চিত করেছেন। নতুন ফাঁস হওয়া সোর্স থেকে পোকোর ক্যামেরাসহ আরো বিস্তারিত ফিচার গুলো সামনে এসেছে।

Poco F8 Pro তে ডিসপ্লে হিসেবে ৬.৫৯ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেট এলটিপিএস ডিসপ্লে দিয়েছে, এর রেজোলিউশন হবে ফুল-এইচডি+ এবং রিফ্রেশ রেট ১২০Hz। এতে LPDDR5X র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই লিক হওয়া তথ্য থেকে জানা গেছে পোকো এফ৮ প্রো তিনটি কালারে দেখা যাবে।

আরো পড়ুন: সারাদেশে মোবাইল ফোন বিক্রির বন্ধের ঘোষনা দেবে

মোবাইলটির ক্যামেরা হিসেবে ৫০MP প্রাইমারি রিয়ার সেন্সর, ৫০MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (২.৫x অপটিক্যাল জুমসহ), এবং ৮MP আলট্রাওয়াইড সেন্সর হিসেবে থাকবে পিছনের ক্যামেরা। সেলফির জন্য থাকবে ২০MP ফ্রন্ট ক্যামেরা।

এছাড়াও অন্যান্য ফিচার গুলোর মধ্যে রয়েছে ১০০ ওয়াটের চার্জি, শক্তিশালী আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP69 রেটিং, মেটাল ফ্রেম এবং ‘Sound by Bose’. ডিভাইসটি Android 16-ভিত্তিক HyperOS 3–এ চলবে। ফোনটির ওজন থাকবে ১৯৯ গ্রাম।

গ্লোবালি লঞ্চ হবে ২৬ নভেম্বর। লঞ্চিং অনুষ্ঠান হবে ইন্দোনেশিয়ার বালিতে।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন