এইমাত্র মুক্তি পেল Kis Kisko Pyaar Karoon 2 মুভির ট্রেইলার। ট্রেইলার দেখে বুঝতে পারলাম অসাধারণ একটা সিনেমা আসছে আমাদের মাঝে। এর আগে কেলোরকীর্তি কলকাতার একটা সিনেমা যেমন দেখেছিলাম, তেমন ধরনের একটা সিনেমা কমেডিতে ভরপুর মুভি হবে। দেখলেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে এমন বলতে পারি।
সিনেমাটিতে দেখানো হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়। নায়ক মিথ্যা কথা বলার কারণে, সে একটা জালের ভিতর জড়িয়ে যায়। যার কারণে সে শেষ পর্যন্ত একটা বিপদেই পড়ে যায়। তার তিনটা স্ত্রী থাকে, স্ত্রী একেক জন একেক ধর্মের। সে একজন ব্যক্তি তিন ধর্মের হতে পারে না, যখন যে স্ত্রীর সামনে তখন সে ধর্মের হিসেবে চলতে হয়।
আরো পড়ুন: আদালত অবমাননার অভিযোগ বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে
এই লুকোচুপি করতে করতে ধরা খেয়ে যায় তারপর সবাই তাকে ধাওয়া করে মারার জন্য। মুভিটিতে অভিনয় করেছেন কপিল শর্মা, মনজোত সিং, হীরা ওয়ারিনা, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি, আয়েশা খান, আসরানি জি, অখিলেন্দ্র মিশ্র, বিপিন শর্মা, সুশান্ত সিং, জেমি লিভার, স্মিতা জয়কার, সুপ্রিয়া শুক্লা। প্রযোজক: রতন জৈন, গণেশ জৈন, আব্বাস মস্তান। পরিচালক, গল্প, চিত্রনাট্য ও সংলাপ: অনুকল্প গোস্বামী।
