16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

3570Mbps স্পিডের রাউটার নিয়ে আসছে huawei X3 Pro থাকতে প্রিমিয়াম ডিজাইন যা আগে কখনো দেখা যায়নি

প্রকাশ:

আজকে হুয়াইয়ে তাদের নতুন শক্তিশালী রাউটার huawei X3 Pro লাঞ্চ করেছেন চীনের রিঝাও জিন্সান অঞ্চলে। এই রাউটার গুলো ধীরে ধীরে বিশ্ব বাজারের সকল দেশে পাওয়া যাবে বলে আশাবাদী। এই রাউটারটি শুধু স্পিডের শক্তি নয় একটি আশ্চর্যজনক ডিজাইন যেটি দেখতে নাটকীয়র মত।

huawei X3 Pro রাউটারটির মধ্য রয়েছে একটি মেইন রাউটার এবং আরেকটি সাব রাউটার। এই রাউটারটির ডিজাইন এমন করা হয়েছে যে আপনার বাসা বাড়িতে আলোকিত করে রাখবে। কারণ এই রাউটারটিতে রয়েছে গ্লাসের মত স্পষ্ট কাঁচের আবরণ তার মধ্য রয়েছে একটি পর্বত এবং পর্বতের উপরে সূর্যের আলো এর মত আলো। এই ধরনের ডিজাইনের রাউটার আগে কখনো দেখা যায়নি এটি প্রথম huawei এ নিয়ে আসছে মার্কেটে। 

এছাড়া এটির সাব রাউটারটি একটু নরম জাতীয় কারণ এটি আপনি আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। রাউটারটি চাপ দিলে সীপ হয়ে যাবে। এই রাউটার গুলো আধুনিক যুগের ওয়াইফাই এর চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছে। 

আরো পড়ুন: Oneplus 15R, Pad Go 2, Watch Lite এর সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে

huawei X3 Pro রাউটারটির ইউনিট এ ৫১২ এমবি রেম ও ১২৮ এমবি স্টোরেজ রয়েছে যেটা কিনা ৬৮৮ এমবিপিএস পর্যন্ত ২.৪ গিগাহার্জ গতিতে এবং আরেকটি ২৮৮২ এমবিপিএস ৫ গিগাহার্জ গতিতে ইন্টারনেট সরবরাহ করে থাকেন। তাই এই দুটোর শক্তি মিলে হয়েছে মোট ৩৫৭০ এমবিপিএস। 

এই রাউটারগুলো প্রধানত ৯০ বর্গকিলোমিটার থেকে ১২০ বর্গ কিলোমিটার পর্যন্ত সংযোগ দিতে সক্ষম। এই রাউটার গুলোর গতির স্থিতিশীল রাখার জন্য huawei এর অ্যালগরিদম যুক্ত করা রয়েছে। 

huawei X3 Pro এই রাউটারটির Lingxiao চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনেট সিগনালের জন্য চারটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। এই রাউটারটি ফাইভ-জি ইন্টারনেট সমর্থিত। এই রাউটারটির সঙ্গে 15 টি সাব রাউটার সংযুক্ত করা যায় যেখানে বহু তলা বাড়ির ওয়ারলেস প্রয়োজন সেখানে। 

আরো পড়ুন: Oneplus 15 এর ১৬ জিবি র‍্যামের ক্ষমতা কত জানলে অবাক হবেন!

এই রাউটার দুটির দাম রয়েছে চায়নায় ১২৯৯ ইউয়ান ও ৭৯৯ ইউয়ান। তবে এটির প্যাকেজ ধরে যদি আপনি কিনতে চান তাহলে আপনার লাগবে ১৯৯৯ ইউয়ান। এখন আমরা যদি এটিকে বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আপনি ১৩,৫০০ টাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা পর্যন্ত এর মধ্যেও কিনতে পারবেন।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন