চীনেচীনে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরেই বিশ্ববাজারে চলে আসলো Huawei Mate X7 ফোন। অসাধারণ ডিজাইন এবং দারুন কালারের এই ফোনটি পাওয়া যাবে। বিশ্ববাজারে যে তিনটি রঙে দেখতে পারবেন তা হলো White, Black এবং Nebula Red. 16/512GB ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ফোনটি। Huawei Mate X7 এর বিশ্ববাজারে মূল্য ধরা হয়েছে €2,099.
Huawei Mate X7 তার আগের যে মডেলের মোবাইলটি ছিল তার থেকে অনেকগুলো বড় আপডেট নিয়ে আসছে। এই আপডেট গুলোর মধ্যে রয়েছে IP58 ও IP59 ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্স। যার ফলে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকবে। চিপসেট হিসেবে দিয়েছে Kirin 9030 Pro, নতুন টেলিফটো ক্যামেরা এবং সামান্য বড় ব্যাটারি।
আরো পড়ুন: Redmi Note 15 গ্লোবালি নিয়ে আসছে ৫টি স্মার্টফোন
Mate X7-তে ডিসপ্লে ব্যবহার করেছে 6.49-ইঞ্চি কভার স্ক্রিন এবং 8-ইঞ্চি প্রধান ভাঁজযোগ্য স্ক্রিন (8:7.3 অ্যাসপেক্ট রেশিও)। ভাঁজযোগ্য স্কিন ও মেইন স্কিনের রেজুলেশন ও রিফ্রেরেট হলো: LTPO OLED প্যানেল ডিসপ্লে, যা 1-120Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং 1,440Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে।

এই ফোনটির পিছনের ক্যামেরায় রয়েছে:
- 50MP মেইন ক্যামেরা, RYYB সেন্সরসহ
- 10-স্টপ ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার (f/1.4-4.0)
- OIS সাপোর্ট
সামনের ক্যামেরায় রয়েছে দুটি 8MP ক্যামেরা। ব্যাটারি হিসেবে রয়েছে 5,600mAh Si-C ব্যাটারি।