16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

Huawei ধামাকা 20GB RAM নিয়ে আসছে ৪টি মডেলে ২৫ নভেম্বর

প্রকাশ:

এন্ড্রয়েড ফোনের জগতে হুয়াইয়ে নিয়ে আসতেছে ২০ জিবি র‍্যামের নতুন স্মার্ট ফোন। আমরা দেখেছি অন্যান্য কোম্পানির ব্র্যান্ডগুলো ১২ জিবি ও ১৬ জিবি র‍্যাম ব্যবহার করেছে। কিন্তু এই প্রথম কল্পনাকে বাস্তবায়ন করার জন্য হুয়াইয়ে তাদের নতুন Mate 80 সিরিজের মডেলগুলোয় ব্যবহার করবেন বলে জানা গেছে।

হুয়াইয়ে Mate 80 সিরিজের চারটি মডেল নিয়ে আসতে পারে যেমন, Standard Mate 80, Mate 80 Pro, Mate 80 Pro Max, Mate 80 RS Master Edition. তবে এই মডেল গুলোর মধ্য থেকে Mate 80 Pro Max এর নামের বদলে Mate 80 Pro+ হতে পারে।

এই ফোনগুলোতে সম্ভাব্য চিপসেট Kirin 9030 প্রসেসর ব্যবহার করতে পারে কারণ এর আগের বছর থেকে এই বছর প্রসেসর একটু বেশি শক্তিশালী হবে। এই প্রসেসরটি কিরিনের একটি ফ্লাগশিপ চিপসেট।

হুয়াওয়ে লাইন-আপ ফাঁস করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে ২৫ শে নভেম্বর ফোনগুলো চীনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আস্তে আস্তে বিশ্ববাজারে হুয়াইয়ের Mate 80 সিরিজ গুলো লঞ্চ করবেন।

এই ফোনগুলোর 3D ফেস ও ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইডে, এবং ফোনটির ক্যামেরা রেড-মেপলি কালার রেঞ্জ থাকবে। শুধুমাত্র আমরা এইটুকই ফাঁস হওয়ার তথ্য থেকে সংগ্রহ করেছি। খুব দ্রুত এই ফোনগুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা আপনাদের মাঝে শেয়ার করব।

Huawei Mate 80 সিরিজের স্মার্টফোনগুলো দিয়ে আপনি যেকোনো অনলাইনের ভারী গেমসগুলো অনাসায় খেলতে পারবেন। এছাড়া আর এ ফোনগুলোর ক্যামেরা থাকবে খুবই দুর্দান্ত যেটা কিনা আপনার ফটোগ্রাফিতে খুবই সহযোগিতা করবে। এই সিরিজের সকল মডেলের মধ্যে থাকবে একটি শক্তিশালী প্রসেসর ও অলরাউন্ডার।

তাই আপনি যদি এরকম একটি স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই আসন্ন স্মার্টফোনটি হুয়াওয়ের। তবে এই ফোনটির মূল্য আমাদের বাংলাদেশী টাকায় ১.৫ থেকে ২ লক্ষ টাকারও বেশি হতে পারে। তবে সঠিক তথ্য পেতে হলে, আমরা সকল তথ্য সংগ্রহ করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তত সময় আমাদের সঙ্গে থাকুন আপনারা।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন