Honor X80 নিয়ে আসলো ১০,০০০mAh ব্যাটারি

Honor কোম্পানি তাদের পারফরম্যান্স কেন্দ্রিক যে স্মার্টফোন রয়েছে তার পরবর্তী ফোন প্রস্তুত করে বাজারে আসার জন্য প্রস্তুত মনে হচ্ছে। Honor এর আপডেট ভার্সন honor X80 চীনে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্রকাশ করেছে ,যা ইঙ্গিত দিচ্ছে honor X80 উন্মোচনের আর বেশি দেরি নেই। আর এই সার্টিফিকেশনের সবচেয়ে বড় তথ্য হলো honor X8 এর বিশাল ব্যাটারি আকার।

Honor X70 লঞ্চ তারিখ

চায়না কোয়ালিটি সার্টিফিকেশন(CQC) ডাটাবেস অনুযায়ী, ফোনটি 2025010915830460 সার্টিফিকেট নম্বরের অধীনে এই ফোনটি অনুমোদন পেয়েছে। সার্টিফিকেশনের তথ্য নিশ্চিত করেছে যে honor X80 তে থাকবে ১০,০০০ এমএইচ এর এক বিশাল ব্যাটারি। যা honor X70 এর চেয়ে অনেক বড়। Honor X80তে আছে ৮৩০০ এমএইচ ব্যাটারি। Honor ইতিমধ্যে ব্যাটারির পারফরম্যান্স দিয়ে ব্যাকআপের জন্য অনেক সুনাম কুড়িয়েছে গ্রাহকদের কাছ থেকে।

আরো পড়ুন: নৌকা মার্কা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে

চীনের এই সার্টিফিকেশন অনুযায়ী honor X80তে যদি ১০,০০০ এমএএইচ এর ব্যাটারির দেয় কোম্পানি তাহলে এই ফোনটি হবে স্ট্রিমিং, গেমিং পারফরম্যান্সের সেরা একটি ফোন। যারা এক চার্জ দিয়েই অনেকক্ষন ব্যবহার করতে চায় তাদের জন্য হবে দারুন একটি ফোন।

Honor X80 নিয়ে আসলো ১০০০০mAh ব্যাটারি 2

সার্টিফিকেসনটি আরো নিশ্চিত করেছে ফোনটিতে থাকবে ৫জি নেটওয়ার্ক। এটা বর্তমানে সকল ফোনই দিচ্ছে এটা চমকপ্রদ কোন কিছু নয়। তারপরেও ফোনটি স্পেসিফিকেশন হিসেবে একটি মার্ক দিয়েছে। এখানে প্রসেসর ও ডিসপ্লের কোন তথ্য দেওয়া হয়নি।

সূত্র: জিমোচায়না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *