বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার মূল্যমানের নোট বাজারে প্রচলন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ ইং/ ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ থেকে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সব নতুন ডিজাইনের সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০,২০, ১০, ৫ ও ২) টাকার নতুন নোট মুদ্রণে কার্যক্রম শুরু করেছে।
ইতিমধ্যেই বাংলাদেশে ১০০০ টাকা ১০০ টাকা ৫০ টাকা ও ২০ টাকার মূল্যমানের নতুন নোট ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক ডিজাইনের নোট বাজারে প্রচলন শুরু হয়েছে এবং আগামী ৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে ৫০০ টাকার মূল্যমানের নোট বাজারে আসবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন ড. আহসান এইচ মনসুর। তাই নতুন নোটে তার স্বাক্ষর আছে কি না তা দেখে নিবেন। ৫০০ টাকার নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিস থেকে ইস্যু করবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
আরো পড়ুন: ইউটিউব নিয়ে আসলো নতুন ফিচার: ask
কাগজি মুদ্রার বিনিময়ের সময় জাল নোট কিনা তা অবশ্যই সতর্কতার সাথে দেখে নেওয়া প্রতিটি বাহকের উচিত। কাগজে মুদ্রার নিরাপত্তার জন্য যে বিষয়গুলো দেখা উচিত তা নিচের এই ছবিতে সংক্ষেপে দেওয়া রয়েছে। এগুলোর মাধ্যমে আপনি একটি কাগজের মুদ্রা আসল নাকি সেটার বুঝতে পারবেন।

