16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

১ বছরেই ঋণ খেলাপি ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

প্রকাশ:

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি বছরে, সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের মোট ঋণ খেলাপি বেড়েছে ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা বর্তমানে ঋণের ৩৫ শতাংশ। শুধু এক বছরের ঋণের পরিমাণ বেড়ে দাড়িয়েছে ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, কঠোর নীতি অনুসরণ, নজরদারি বাড়ানো এবং পুরোনো গোপন ঋণ প্রকাশ পাওয়ায় খেলাপির পরিমাণ দ্রুত বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছেন, পুরনো সকল নীতি অনুসরণ এবং নজর রদারি বাড়ানোর কারণে খেলাপি ঋণ প্রকাশ পেয়েছে। যার কারনে ঋণ খেলাপির পরিমাণ আরো দ্রুত বাড়ছে।

আগের সরকারের সময়ে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে নামে এবং বেনামে অনেক ঋণ নিয়েছেন এক শ্রেণির সুবিধাভোগীরা। যার ফলে খেসারত গুনতে হচ্ছে পুরো ব্যাংক খাতকে। ঋণ নিয়ে পরিশোধ না করে উল্টো হয়েছেন খেলাপি। তাই দেশের ইতিহাসে ঋণ খেলাপি ৩ লাখ ৪৪, হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই অবস্থায় আর্থিক স্থিতিশীলতা আনার জন্য ব্যাংক খাতগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কথা বলেছেন আর্থিক বিশ্লেষকরা।

আরো পড়ুন: আদালত অবমাননার অভিযোগ বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে

এ বিষয়ে অর্থনীতিবিদ, শাহাদাত হোসেন সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে ঋণের খেলাপি যে প্র্যাকটিস সেটা কিন্তু অনেক এদিন ধরেই। এখন যদি গত বছরের কথা তুলনা করেন, তাহলে সেটা দেখা যায় তিন লাখ ৬০ হাজার কোটি টাকা। অর্থাৎ যে সমস্ত খেলাপি ঋণগুলো হিসেবের মধ্যে আসা দরকার ছিল, সরকার দীর্ঘদিন থাকার কারণে এই রাজনৈতিকভাবে একটা প্রভাব ছিল। লুকিয়ে রাখার এবং বেনাম যে সমস্ত লোন ছিল সেগুলো প্রকাশ না করার প্রকৃতপক্ষে, সমস্ত রাজনৈতিককরণের কারণেই কিন্তু প্রকৃত চিত্রটা আমরা জানতে পারি নাই।

যদি হিসেবে দেখেন যে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ঋণ খেলাপি দেশ। সেই হিসেবে বাংলাদেশের যে একটা গুড উইক সেটা কিন্তু ইন্টারনাল ক্লাসিফিকেশন কান্ট্রি সেটার উপর পড়ছে।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন