আওয়ামী লীগের পক্ষ থেকে 13 নভেম্বর ঢাকা লকডাউন ডেকেছিল। সেই লকডাউন সফল করার জন্য আওয়ামীলীগ অনেক চেষ্টা করেছেন। অন্যদিকে সরকার এই লকডাউন বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। ১৩ নভেম্বর যে লকডাউন তা নিয়ে মানুষ বিভিন্ন মতামত দিয়েছে। আওয়ামীলীগ বলছেন তাদের লকডাউন সফল হয়েছে। অন্যদিকে আওয়ামীলীগ বিরোধী সকল দল বলছেন এই লকডাউন অসফল হয়েছেন।
১৩ তারিখ লকডাউন দেয় তার প্রধান কারণ হলো এই দিন আওয়ামী লীগের প্রধান কয়েকজন শেখ হাসিনা ও অন্যান্য নেতারে আদালতে রায়ের কথা ছিল। যার কারণে এই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন দিয়েছিলেন। ১৩ নভেম্বর রায় হয়নি যার ফলে সেই রায় পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিয়েছেন। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১৬ ও ১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউন দিয়েছেন সারা বাংলাদেশে। এই বিষয়ে আওয়ামীলীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন:

দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন
কমপ্লিট শাটডাউন সফল করুন
১৬-১৭ মাস আগেও বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, ২০৩৫ সালের বিশ্বের শীর্ষ ৪০ অর্থনীতির দেশে পরিণত হওয়ার কথা ছিল, বেড়েই চলছিল বিদেশি বিনিয়োগের পরিমাণ, অসচ্ছ্বল-বিধবা-কর্মহীন দরিদ্র মানুষেরা সরকারী ভাতা পেতো, গৃহহীনরা ঘর পেয়েছিল, নারীরা নিরাপদ ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপস্থিতি ছিল, স্বাস্থ্যসেবা পৌঁছে গিয়েছিল প্রান্তিক মানুষের দুয়ারে, ডিজিটাল সুবিধা ছিল সবার হাতের নাগালে। তরুণদের সামনে ছিল অবারিত সম্ভাবনার দুয়ার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানা সুযোগ সুবিধা ছিল, পাহাড়ে-সমতলে শান্তি ছিল, জঙ্গিবাদ নির্মুল হয়েছিল। সম্প্রীতি ছিল, সৌহার্দ্য ছিল, সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্মান ছিল, ভালো কিছুর উদাহরনে বাংলাদেশেরও অবস্থান ছিল।
আরো পড়ুন: বরিশাল নথুল্লাবাদ রণক্ষেত্রে রূপ নিয়েছে, আহত ২০ জন
রুপকথার ইউটোপিয়ান রাজ্যের লোভ দেখিয়ে সেই সাজানো গোছানো দেশকে ধুলোয় মিশিয়ে দিতে গান গেয়ে-মাথায় হাত বুলিয়ে- লাল রঙ ধরে এসেছিল সেই পুরোনো শকুনেরা। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি তারা কাদের সাথে রাস্তায় নেমেছিল। কিন্তু গত ১৫ মাসে দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত, ৯টা-৫টার মধ্যবিত্ত, অবস্থাসম্পন্ন উচ্চবিত্ত- সবাই টের পেয়েছে নোবেল পুরস্কারের আড়ালে লুকিয়ে আছে একটা বিষধর সাপ। এই সাপ বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গলাধকরন করার চেষ্টা করছে আর তাকে পেলে পুষে রেখেছে ৭১-এর বিরোধী শক্তিরাই।
এই শক্তিকে প্রতিহত করতে না পারলে আমরা হারাবো আমাদের সার্বভৌমত্ব, আমরা হারাবো স্বাধীনতা। জেগে উঠুন, প্রতিবাদ করুন, সবকিছু বন্ধ করে রাখুন, ১৬-১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউন সফল করুন
সূত্র: আওয়ামীলীগ ফেসবুক পেজ
