বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডা. তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটুয়ারী এনসিপির কয়েকজন সমন্বয়ক। হাসপাতলে বেগম খালেদা জিয়াকে দেখে এসে বাইরে সাংবাদিকদের সামনে ডা. তাসনিম জারা বলেন:
বেগম খালেদা জিয়া হাসপাতালের চিকিৎসাধীন, আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন। উনার শারীরিক অবস্থা ক্রিটিকাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনও ফাইট করছেন। নিরাপদ দূরত্বে থেকে সব সতর্কতা মেনে আমার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে উনাকে নির্দেশনা দিচ্ছেন উনি সেগুলো পালন করছেন।
আরো পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন বড় সুখবর
তবে উনি অনেক ফাইট করছেন সারাজীবন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে উনার দ্রুত আরোগ্য জন্য সকলের দোয়া করবেন। উনি দল-মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহশীলতার প্রতীক ছিলেন। আমরা তার সুস্থতা কামনা করব সবাই। সব দল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তার জন্য দোয়া করবেন।
