হারুনুর রশিদ হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করে গোটা হিন্দু সমাজকে অবমাননা করায় সবাই তার বিপক্ষে প্রতিবাদ তুলেছেন। বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের সাবেক এমপি হলেন হারুনুর রশিদ। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তার মুখ থেকে এমন কুটক্তি মুলক বক্তব্য আমরা কেউ আশা করি নাই। কিন্তু তিনি সেইটা করেছেন বাস্তবে। এর জন্য তাকে প্রাপ্য শাস্তি পেতে হবে।
হারুনুর রশিদের এই মন্তব্য কোন সনাতন ধর্মালম্বী মেনে নিতে পারছেন না। কারণ তিনি বলেছেন মূর্তি পূজা নাকি শয়তানের এবাদত করা। এটা বলা তার মোটেও উচিত হয়নি তার এই কথা নিয়ে এখন বাংলাদেশের গোটা হিন্দু সমাজ ক্ষেপে গিয়েছে। তারা সবাই বিএনপি’র কাছ থেকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন। আর তাকে বিএনপি দল থেকে বহিষ্কার করার ও দাবি তুলেছেন অনেকে। যদি বিএনপি এই অন্যায়ের সঠিক বিচার না করেন তাহলে বাংলাদেশের কোন হিন্দুই বিএনপিকে সমর্থন করবে না।
আরো পড়ুন: জামায়েত দেশের সরকার হলে আমি বিষ খাবো: ফজলুর রহমান
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দাবি বর্তমানে যে অন্তবর্তী সরকার রয়েছেন তার থাকাকালীন হিন্দুদের ওপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, তার কোন বিচার করেননি বর্তমান অন্তবর্তী সরকার। তাই এই অন্তবর্তী সরকারকে অন্তত এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়েছেন। যদি তিনি এই কটুক্তির সঠিক বিচার না করেন তাহলে তারও কিন্তু ক্ষমা হবে না।
