16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

ল্যাপটপ চার্জে লাগিয়ে কাজ করলে কি হয়? জানলে চকমে যাবেন আপনিও!

প্রকাশ:

আমরা যখন ল্যাপটপ যেকোনো কাজের জন্য ব্যবহার করি তখন প্রায় অধিকাংশ মানুষ ল্যাপটপের চার্জিং লাগিয়ে কাজ করে থাকেন। এতে কি সমস্যা হয় সেটা অনেকেই জানেন না। তাই আজকের পোস্টে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কি সমস্যা হতে পারে ল্যাপটপের চার্জিং লাগিয়ে কাজ করলে?

ল্যাপটপে চার্জিং লাগিয়ে কাজ করলে সেই ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। প্রতিটা ব্যাটারি নিজস্ব একটি ক্যাপাসিটি ক্ষমতা থাকে এবং সেই ব্যাটারি কতবার চার্জিং গ্রহণ করতে পারে এবং সেই চাজিং ব্যবহার করতে পারে সেটির একটি নির্দিষ্ট লিমিটেশন থাকে।

এই কারণে আপনি যদি আপনার ব্যবহৃত ল্যাপটপটি নতুন অথবা পুরাতন হোক না কেন আপনি চার্জিংয়ে লাগিয়ে কাজ করতে থাকেন তাহলে সেই সময় চার্জিং নেওয়ার যে ব্যাটারি ক্ষমতা রয়েছে সেটি বারবার আপ-ডাউন হয়। এ ব্যতীত যখন আপনি চার্জিং লাগিয়ে আপনার ল্যাপটপ দিয়ে কাজ করবেন তখন যদি চার্জিং সম্পূর্ণ হয়ে যায় এবং তখনও আপনার ল্যাপটপের সেই চার্জিং লাগানো থাকে তাহলে বিদ্যুতের যে ক্ষমতা সেটি আপনার সরাসরি ল্যাপটপের মাদারবোর্ড ইফেক্ট পড়ে।

সে ক্ষেত্রে শুধুমাত্র আপনার ল্যাপটপ নয় সম্পূর্ণ যন্ত্রাংশই আপনার ঝুঁকিতে পড়বে। ল্যাপটপ নির্মাতারা বলেছেন যদি সব সময় চার্জিং লাগিয়ে কাজ করতে হয় তাহলে আলাদা করে কেন আমরা ল্যাপটপ তৈরি করেছি। যদি সব সময় চার্জিং লাগিয়ে কাজ করতে হয় তাহলে আমরা এটি ডেস্কটপ হিসেবে ব্যবহার করতে পারতাম। সেহেতু আশা করি বুঝতে পারছেন যে তারা বোঝাতে চেয়ে চেয়ে এটি ডেস্কটপ নয়।

দ্রুত দেখুন: ১৮ তারিখ লঞ্চ Oppo Find X9 সিরিজ ইন্ডিয়ায় – দাম কত জানেন?

এটি আপনার মোবাইলের মতোই সমস্ত যন্ত্রাংশের কিছু লিমিটেশন ক্ষমতা রয়েছে ল্যাপটপে। তবে অনেকেই মনে করেন যে আমি যদি বারবার ল্যাপটপে চার্জ দেওয়ার জন্য প্রটে চার্জার কট লাগাই তাহলে সেই প্রটটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটাও ঠিক কিন্তু আপনার যতটা সমস্যা বারবার চার্জ দিলে হবে তার থেকে কয়েক গুণ সমস্যা আপনার ল্যাপটপের সমস্ত যন্ত্রাংশে হতে পারে।

তবে আপনি যখন আপনার ল্যাপটপে দিয়ে যেকোনো কাজ করবেন। তখন যদি আপনি চার্জিং এর লিমিট করে দেন যেমন ৮০% তাহলে আপনার ল্যাপটপটিতে এর বেশি চার্জিং গ্রহণ করবে না। কিন্তু যখন আপনার কাজটি সম্পন্ন করবেন তখন অবশ্যই আপনার ল্যাপটপটির চার্জিং খুলে রাখবেন। তাছাড়া আপনার ল্যাপটপের চার্জ যদি ২০% চলে আসে তাহলে অবশ্যই চার্জে লাগিয়ে দিবেন। আপনি যদি এই নিয়মটি মেন্টেন করেন তাহলে আপনার ল্যাপটপটির ব্যাটারির ক্যাপাসিটি ভালো থাকবে।

আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কেন আমরা ল্যাপটপে চার্জিং লাগিয়ে কাজ করব না। যদি আপনার এই ছোট ছোট ভুলগুলো সংশোধন না করেন তাহলে আপনার ল্যাপটপটি যতদিন আয়ু থাকবে তার আগেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সবচাইতে বড় সমস্যায় পড়ে ল্যাপটপের ব্যাটারি নিয়ে। ব্যাটারি এর ক্ষমতা দ্রুত শেষ হয়ে যায় তখন চার্জের না লাগিয়ে কাজ করা সম্ভব হয় না। এইজন্য আপনার ব্যাটারি ক্ষমতা ধরে রাখতে হলে তার নিয়মেই চলতে হবে।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন