মেসি আসছেন কলকাতায় সেই সাথে আসছেন শাহরুখ খান

বর্তমানে ফুটবলের সম্রাট লিওনেল মেসি, তিনি কলকাতায় আসছেন ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে। মেসি আসার এই সুখবর শুনে গোটা কলকাতা বাসি এখন আনন্দে মেতে উঠেছে। ফুটবলপ্রেমী এবং মুভি লাভার একসাথে একত্রিত হবে সল্টলেক স্টেডিয়ামে কারণ সেখানেই আসবেন এই দুই তারকা।

লিওনেল মেসি ভারতে এসে তিন দিন থাকার কথা রয়েছে। তিনি প্রথমে আসবেন কলকাতায়, কলকাতার অনুষ্ঠান শেষ করে যাবেন মুম্বাইয়ে এবং মুম্বাইয়ের অনুষ্ঠানের পরে তিনি যাবেন দিল্লিতে। এর আগে মেসির ভারতে এসে প্রথম অনুষ্ঠান করার কথা ছিল নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই জায়গা বাতিল করে সল্টলেক স্টেডিয়ামে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: পাসুরি গায়িকাকে নিয়ে অজানা তথ্য শে গিলকে ঘিরে বিস্ময়কর সব গল্প

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানের শেষে লিওনেল মেসি তার বড় স্ট্যাচু উন্মোচন করতে। খেলা প্রেমীরা এবং কলকাতাবাসী এই ফুটবলের সম্রাটকে চিরস্থায়ী করতে কলকাতায় তার বড় মুর্তি তৈরি করেছেন। সেই স্ট্যাচু (মুর্তি) উন্মোচন করার পরে তিনি যাবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *