20.4 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

ব্র্যাক ব্যাংক নিয়ে এলো নতুন মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড

প্রকাশ:

গ্রাহকদের জন্য দেশ এবং দেশের বাইরে দ্রুত এবং নিরাপদ লেনদেন করার জন্য ব্র্যাক ব্যাংক নিয়ে এলো ব্র্যাক ব্যাংক নিয়ে এলো নতুন মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড। এই কার্ডধারীরা প্রতিটি ট্রানজ্যাকশনে রিওয়ার্ড পয়েন্ট সুবিধা পাবে।

গত রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ব্র্যাক ব্যাংক নতুন মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড উদ্ভোধনী অনুষ্ঠান হয়েছে। এই কার্ডটির মাধ্যমে বিশ্বব্যাপী যেকোনো মুদ্রায় লেনদেন করতে পারবে নিরবিচ্ছিন্নভাবে। যা সকলের ভ্রমণ, কেনাকাটা ও আন্তর্জাতিক যেকোনো লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।

আরো পড়ুন: ভারতে আবারও নির্মাণ হবে বাবরি মসজিদ

এই কার্ডটির মাধ্যমে ইন্টারন্যাশনালি সকল ওটিটি প্ল্যাটফর্ম অথবা সোশাল মিডিয়ায় সাবস্ক্রীপশন কেনা, ফেসবুক, ইউটিউব, গুগলের মতো সোশাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।

এই কার্ডহোল্ডারদের প্রতি ট্রানজ্যাকশনে একটি রিওয়ার্ড জেতার সুবিধা পাবে এছাড়াও মহিলারা মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ‘তারা’ যদি ব্যবহার করেন তাহলে প্রতি মঙ্গলবার ট্রানজ্যাকশনে ডাবল রিয়ার্ড সুবিধা পাবে। কার্ডটি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। দেশের যেকোন জায়গা থেকে কিউআর কোডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।

এনএফসি-সক্ষম কন্ট্যাক্টলেস টেকনোলজি, ইএমভি চিপ এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা থাকায় কার্ডটি নিশ্চিত করবে নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন