17 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

ভোলায় সেতু নির্মাণের দাবিতে তৌসিফ মাহবুব আন্দোলনে

প্রকাশ:

ভোলা থেকে বরিশাল সেতু নির্মাণের জন্য ভোলা বাসীরা আন্দোলন করতেছে দীর্ঘদিন ধরে। আর এই আন্দোলনকে যৌতিক দাবি মনে করে তৌসিফ মাহবুব আন্দোলনে অংশগ্রহণ করেন। অভিনেতা তৌসিফ মাহবুব তার নিজস্ব বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামের।

তিনি প্রথম আলোকে, জানিয়েছেন যে ভোলা বাসীরা যে আন্দোলনটি করতেছে সেটি একটি যৌতিক দাবি কারণ বর্তমান সময়ে এসে এই দাবিটা মেনে না নেওয়া একটি অযৌক্তিক ব্যাপার। তিনি জানিয়েছেন দীর্ঘ সময় ধরে ভোলাবাসীরা একটি দ্বীপে বসবাস করার মত স্থানে রয়েছে। তাদের চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে দীর্ঘকাল। এরমধ্যে সবচাইতে বেশি বঞ্চিত তাদের চিকিৎসা ক্ষেত্রে, তাদের চিকিৎসা নেওয়ার জন্য ভোলা জেলার মধ্য কোন ভালো এবং বড় হসপিটাল নেই। যার কারনে সময় মত চিকিৎসা না নেওয়ার কারণে অনেকেই মৃত্যুবরণ করেন। 

তাদের চিকিৎসা অথবা অন্যান্য সুযোগ-সুবিধা ও যাতায়াতের জন্য সব সময় জলপথে চলতে হয়। তাদের সঙ্গে কোন জেলার স্থলপথে যোগাযোগের রাস্তা নেই। এই কারণে তাদের ভোলা জেলা থেকে বরিশাল জেলায় যাওয়ার জন্য একটি সেতু নির্মাণ করতে হবে। এর কারণ বর্তমান বরিশালে বড় একটি হাসপাতাল রয়েছে সেখানে সকল প্রকার চিকিৎসা পাওয়া যায়। এবং তাদের জেলা থেকে বরিশালে খুবই কাছে যার কারণে ভোলা এবং বরিশালের মধ্য একটি সেতু নির্মাণের জন্য তারা আন্দোলনে নেমেছেন।

এছাড়া ভোলাবাসীরা নদী ভাঙ্গনে অনেকের গ্রাম হারিয়ে গেছে এবং তার সঙ্গে নিজস্ব বাড়িঘর হারিয়েছে। এই বাড়িঘর হারানোর সঙ্গে তৌসিফ মাহবুব নিজেও ভুক্তভোগী এবং তার পূর্বপুরুষরাও। সে জানিয়েছেন তাকে বাড়ি যেতে হলেও লঞ্চে করে যেতে হয় এবং দীর্ঘ সময় লাগে। এরকম ভুক্তভোগী সকল বাসীরা। 

আরো পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন

বর্তমানে এই দাবিটি এগিয়ে নেওয়ার জন্য তারা ঢাকায় রওনা দেন আটজন। আট জন ব্যক্তি পায়ে হেঁটে পথিমধ্য তেতুলিয়া নদী পার হয়ে পদ্মা সেতু পর্যন্ত আসেন। তবে পদ্মা সেতুতে পায়ে হেঁটে না যাওয়ার পারমিশন থাকার কারণে তাদেরকে পদ্মা সেতুর সাঁতার দিয়ে যেতে হয়েছে ঢাকায়। এবং তারা বর্তমানে ঢাকায় অবস্থানরত রয়েছেন এই আন্দোলন নিয়ে। তাই দ্রুত সময় তাদের এই আন্দোলন মেনে নিয়ে তাদের জন্য একটি ব্যবস্থা করতে হবে। আরেকটি ব্যবস্থাই হল সেতু নির্মাণ সেটি বাস্তবায়নের রূপ দিতে হবে।

তাদের জন্য শুধুমাত্র একটি দাবি পূর্ণ করলেই তাদের অনেক বড় উপকার হবে এই কথা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তারা এটির মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধা সহ বিভিন্ন দেশের উন্নয়ন কাজে অগ্রগতি রাখতে পারবে। এই দাবিটা শুধুমাত্র ভোলাবাসীরা নয় আমরাও তাদের পাশে রয়েছি। কারণ মানুষের জীবন অনেক বেশি মূল্যবান এবং মানুষের জীবন বাঁচাতে হলে অবশ্যই তাদের চিকিৎসা অপরিসীম।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন