চায়না সামাজিক যোগাযোগ মাধ্যমে Weibo তে vivo ইতিমধ্যে প্রকাশ করেছে আগামী ১৫ই ডিসেম্বর নিয়ে আসছে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ডিজাইনের ফোন। ভিভোর টিজার গুলোতে দুটি নতুন মডেলের ফোন দেখা গেছে। ভিভো আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তারিখ জানায়নি। Weibo-তে ভাইরাল পোস্ট এর মাধ্যমে জানা গেছে আগামী ১৫ ডিসেম্বর করতে পারে তাদের এই ফোন দুটি।
Vivo S50 সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৫৯ ইঞ্চি OLED ডিসপ্লে এবং এই মোবাইলটিতে রিফ্রেশ রেট রয়েছে 120Hz, তাছাড়াও 1.5K রেজোলিউশন রয়েছে। যার মাধ্যমে আপনি ছবি দেখতে পারবেন ঝকঝকে পরিষ্কার। Vivo S50 এর সম্পতি Geekbench দেখা গেছে চিপসেট হিসেবে রয়েছে Snapdragon 8s Gen 3. এছাড়াও ফোনটিতে র্যাম রয়েছে 16GB. রাম চিপসেট অনেক শক্তিশালী হওয়ায় আপনি এই ফোনটি দিয়ে গেমও খেলতে পারবেন অনেক ভালো হবে।
আরো পড়ুন: Samsung Galaxy S26 এর নতুন লিক হওয়া ছবির দেখা মিলেছে One UI 8.5 বেটা থেকে
মোবাইলটিতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রধান আকর্ষণ হল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স. ফলে আপনি অনেক দুরের ছবিও তুলতে পারবেন নিখুত ভাবে। এই ফোনটি থাকছে এন্ড্রয়েড ১৬ এবং এর সাথে পাওয়া যাবে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং।
ভিভোর এই ফোনটি দেখা যেতে পারে চারটি রংয়ে। যেমন: কালো, সাদা, নীল ও বেগুনি।
Vivo S50 Pro Mini সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনটির টিজারে ইতিমধ্যেই দেখা গিয়েছে এর প্রধান আকর্ষণ হল হার্ডওয়ার। কারণে এতে রয়েছে ৬.৩১ ইঞ্চি ফ্লাট আমলের ডিসপ্লে এছাড়াও সর্বোচ্চ আপনি 16GB LPDDR5X RAM পেয়ে যাচ্ছেন, UFS 4.1 স্টোরেজ এবং চিপসেট হিসেবে থাকতে পারে Snapdragon 8 Gen 5 চিপসেট।
S50 Pro Mini এর পিছনের রয়েছে VCS লাইট সেনসিটিভিটি মেইন সেন্সর Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স। সামনের ক্যামেরা হিসেবে থাকতে ৫০ মেগাপিক্সেল অ্যান্টি-ডিস্টরশন সেলফি ক্যামেরা। ব্যাটারিতে দেখা গিয়েছে বিশালতা ফোনটিতে থাকতে পারে ৬,৫০০mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড চার্জিং। এছাড়াও রয়েছে 40W ওয়্যারলেস চার্জিং সুবিধা।