17 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থায় নেই

প্রকাশ:

আমাদের বাংলাদেশ অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন, দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ আমেরিকার জনহ হসপিটাল এবং লন্ডনের ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা এক বোর্ডে মেডিকেল সভা করেছেন প্রায় দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা।

সেখানে মাতার চিকিৎসার ব্যাপারে সবাই আলোচনা করেছেন এবং মতামত দিয়েছেন । তারা বলেছেন কীভাবে করবেন এবং সেই চিকিৎসাটা ধরনের হবে? নিজেদের মেডিকাল বোর্ডে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন এ কথা তারা বলছেন। কিন্তু তারা এখন তাকে বিদেশে নেয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা যদি একটু ঠিক হয় তাহলে চিন্তা করে দেখা যাবে
তাকে।

আরো পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন বড় সুখবর

তবে বিদেশে নেয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে যেমন ভিসা ও অন্যন্য দেশের যেসব প্রসঙ্গ রয়েছে, আইন কানুন সেগুলো সবই মেনে সঠিকভাবে কাজ গুলো এগিয়ে রাখা হয়েছে। দ্রুত যাতে তৎক্ষণাৎ বিদেশে নেওয়া যায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ম্যাডাম দেখার জন্য অনেকেই ভিড় করছেন হাসপাতালে গিয়ে। যার কারণে ম্যাডামকে এবং অন্যান্য রোগীকে সকল চিৎসকরা সঠিকভাবে দেখতে পারছেন না। যা একটা খুবই খারাপ বিষয়। তাই সকল নেতৃবৃন্দকে হাসপাতাল গিয়ে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন