বাজারে তেলের দাম লিটারে ২০ টাকা বেড়ে গিয়েছে এই খবর বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জানেন না। গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এখনো এই বিষয়ে জানিনা, আমি মাত্র আধাঘন্টা আগেই শুনেছি যে বাজারে তেলের দাম বেড়েছে। এই উপদেষ্টা আরো বলেন এখন আমাদের দেশে তেলের দাম বাড়ার কোনো যুক্তি নেই। মন্ত্রণালয় আরো জানান আমরাই গতকাল তাদের কাছ থেকে ৫০ লক্ষ লিটার সয়াবিন তেল এবং রাইস ব্রান্ড ১ কোটি লিটার কিনেছি।
উপদেষ্টা বলেন আজকে বাজারে যে দামে তেল বিক্রি হচ্ছে তার থেকে প্রায় ২০ টাকা কমে আমাদের এই তেল দিয়েছেন। তাহলে বাজারে তেলের দাম বাড়ার কোন আইনি যুক্তি আসেনা।
আরো পড়ুন: জেড আই পান্না খানের বিরুদ্ধে যা বললেন ট্রাইবুনাল
তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে কি করা যায় তার জন্য আন্তমন্ত্রণালয় একটা বৈঠক করছেন, এর মাধ্যমে সিদ্ধান্ত হবে যে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়। তিনি বলেন শুধু ফ্রেশ নয় দেশের সকল কোম্পানি একত্রিত হয়েই এই কাজটি করেছেন।
