বাড়তি টাকা দিয়েও মিলছেনা সার

দেশের চতুর্থ আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে সার সংকটে পড়েছে আলু চাষিরা। তাদের অভিযোগ ডিলারও খুচরা দোকানে ও চাহিদা মত সার পাচ্ছে না তারা, তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। যদিও ডিলাররা বলছেন বরাদ্দকৃত স্যার এর চেয়ে চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি হচ্ছে আমাদের এখানে। ডিলারদের মতে আগের থেকে আমাদের বছর থেকে এবার সারের চাহিদা বেশি রয়েছে। অন্যদিকে কৃষি অফিসের দাবির চলতি মৌসুমের জন্য স্যারের মজুদ ভালো আছে।

জয়পুরহাট এর সদর উপজেলা মীরগ্রামের একজন কৃষক গোলাম মোস্তফা
জয়পুরহাট এর সদর উপজেলা মীরগ্রামের একজন কৃষক গোলাম মোস্তফা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জয়পুরহাট এর সদর উপজেলা মীরগ্রামের একজন কৃষক গোলাম মোস্তফা। তিনি চলতি মৌসুমে ২৫ বিঘা জমিতে আলু চাষ করার ইচ্ছা করেছিলেন। কিন্তু সারের সংকটের কারণে করতে পারেনি। তার ৭৫ বস্তা সার প্রয়োজন হলেও তিনি তার আশানরূপ সার না পাওয়ার কারণে কিছু জমিতে তিনি সরিষা চাষের সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন: অফিসিয়ালি OnePlus 15R বিশাল ব্যাটারি নিয়ে হাজির

আরেকজন কৃষক বলেন ৪ বিঘা জমিতে আলু লাগাচ্ছি কিন্তু মাত্র ৪ বস্তা সার পেয়েছি। কিন্তু এই সারে আমার হবে না, আরো সার প্রয়োজন। বাড়তি টাকা দিয়েও কোন স্যার পাচ্ছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *