16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

বাংলালিংকের লোগো পরিবর্তন নিয়ে কি বলছেন সবাই

প্রকাশ:

বাংলালিংক কোম্পানির প্রতিষ্ঠা হয় ১৯৯৯ সালে। বাংলাদেশে ২০০৬ সাল থেকেই তাদের কার্যক্রম শুরু হয়। এই বছর আগস্ট মাসে কোম্পানিটি প্রথম বেসরকারী টেলিযোগাযোগ ফোন সেবা হিসেবে বিটিটিবি এর সংযোগ থেকে বিনামূল্যে কথা বলার সুযোগ করে দেয়। তখন থেকে কোম্পানিটির আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

বাংলালিংকের প্রথম লোগো ছিল বাংলাদেশের জাতীয় পশুর রয়েল বেঙ্গল টাইগারের দেহের মতো ডোরাকাটা ডোরাকাটা। কমলার রং এর উপর এক কালো ডোরাকাটা চিহ্ন দেখে বাংলাদেশের জাতীয় পশুর কথা মনে পড়ে যেত। টাইগারের সাথে বাংলালিংকের স্পিডের একটা তুলনা করা হতো।

এই লোগোটি সবাই অনেক পছন্দ করত। কিন্তু বর্তমানে বাংলালিংক তাদের লোগো পরিবর্তন করেছেন। সেই ডোরাকাটা কমলা কালো রং এর লোগো এর পরিবর্তে ইংরেজি ক্যাপিটাল লেটার ‘বি’ লেখা কমলা রংয়ের গ্রেডিয়ান কালার দিয়ে এ লোগোটি তৈরি করেছেন।

লোগোটি পরিবর্তন নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন আমাদের মনে আঘাত করার জন্য এই লোগোটি পরিবর্তন করা হয়েছে। যেখানে বাংলাদেশের জাতীয় পশুর একটা চিত্র ফুটে ওঠে সেইখানে কি শুধু একটা বি লেখা লোগো দিয়েছে এটা বাংলালিংক কোম্পানি ঠিক করেনি। আবার অনেকেই বলছেন এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কারণ কোম্পানি যেহেতু একটি মালীকানাধিন সেহেতু তাদের ইচ্ছা মতো লোগো পরিবর্তন দিতেই পারেন।

আরো পড়ুন: শীতকালে যেভাবে ত্বক ও চুলের যত্ন নেওয়া উচিত

২০০৫ সালে ডিসেম্বর পর্যন্ত banglalink কোম্পানির গ্রাহক ছিল ১০ লক্ষ এবং পরবর্তীতে এক বছরে এই সংখ্যা ২৫৩ শতাংশ বেড়ে ৩৬.৪ লাখ গ্রাহকে পৌঁছে যায়। ২০০৫ সাল থেকে পরবর্তী এক যুগের মধ্যে কোম্পানি ৩ কোটি গ্রাহক সংগ্রহ করে। এই অর্জন তাদের একটা বড় মাইলফলক হিসেবে কাজ করে।

২০১১ সালের এপ্রিল মাসে ভিওন লিমিটেড ও উইন্ড টেলিকম এস.পি.এ- তাদের ব্যবসা একসাথে করেন। দুই কোম্পানি এক হওয়ার পর থেকে ভিওন গ্লোবাল লিকম লিমিটেড ৫১.৯% মালিক হয়।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন