আজ বরিশাল নথুল্লাবাদে একটি রণক্ষেত্র পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে একটি ছাত্র হাফ ভাড়া দেওয়ার কথা বলে বাস মালিকদের। কিন্তু বাসের সুপারভাইজার সেই ছাত্রের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। যার কারণে প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এমন অবস্থায় শ্রমিকরা ছাত্রটিকে মারধর করে। তারপর তার সহপাঠীরা এই বিষয়টা জানাজানি করার জন্য সেই বাস মালিকদের কাছে পুনরায় আসেন।
আরো পড়ুন: আইপিএল মিনি নিলামের আগে বড় চমক: আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর
তখন সেই বাস মালিকরা এবং শ্রমিক মিলে তাদের সবাইকে আবারও করে মারধর করে। পরবর্তীতে এই ঘটনা চারপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তখন সব ছাত্ররা মিলে সেখানে আসে এবং শ্রমিক ও ছাত্রদের মাঝে বিশাল, এক রণক্ষেত্র সৃষ্টি হয়। এই মারামারিতে ২০ ছাত্র আহত হয়েছেন। ছাত্ররা তখন সেখানে থাকা প্রায় অর্ধশত বাস ভাঙ্গচুর করে।
