প্রাথমিক বিদ্যালয়ের ও গণশিক্ষা কর্মকর্তাদের জন্য বড় সুখবর নিয়ে আসছে শিক্ষা উপদেষ্টা ড. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। তিনি আজ ভোলা জেলার প্রাথমিক শিক্ষা ও জেলা পর্যায়ে একটি মতবিনিময় সভা করেছেন। আর এই সবাই কি কি আলোচনা হয়েছে এবং কি কি বাস্তবায়নের রূপ দিতে যাচ্ছে তা সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানিয়েছেন যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটু দুর্গম, চর, পাহাড়-পর্বত ও হাওরে বসবাসরত করেন তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করেছেন। কারণ এই সকল স্থান থেকে তাদের দৈনন্দিক জীবনে অনেক কষ্ট করে এখানে শিক্ষা প্রদান করতে হয়। সেহেতু তাদের জন্য আলাদা করে একটি ভাতার আয়োজন করবেন।
এছাড়া তিনি বলেছেন তাদের এখন মূল লক্ষ্য হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নের অবকাঠামো এগিয়ে রাখার। আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো কেন্দ্র হিসেবে ও অন্তর্ভুক্ত হবেন। সেই সকল বিদ্যালয়ে গুলো সংস্কার করা হবে কারণ সেখানে অনেক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রয়েছে।
এবং তিনি আরো বলেছেন যে সকল সহকারী শিক্ষকরা ১১ তম গ্রেডে জন্য আন্দোলন করতেছেন তাদের দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এই সকল বিষয় তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের কে জানিয়েছেন।
এছাড়া আগামীকাল রবিবার উপদেষ্টা মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এছাড়া আজকের শনিবারের যে মতবিনিময় সভাটি হয়েছে সেখানে হাজির ছিলেন ভোলা জেলার সভাপতি দায়িত্বে ছিলেন প্রশাসক ডক্টর শামীম আহমেদ এবং বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান।
এটি ছিল আজকের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আপডেট আপনি যদি প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই আমাদের দেশের আইটির ফেসবুকে যুক্ত হবেন।
