বর্তমান বাংলাদেশ সরকার একটি নতুন আইন চালু করেছেন তা হল প্রবাসীরা তিনটির বেশি ফোন নিয়ে আসতে পারবে না। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন একজন প্রবাসীর ৬০ দিন দেশে থাকাই যথেষ্ট, এর থেকে বেশি থাকা প্রয়োজন পড়ে না। এই কথাটির নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছে প্রবাসী এবং দেশের সকল মানুষের মধ্যে।
কোন প্রবাসী যদি ৬০ দিনের বেশি সময় বাংলাদেশে থাকে তাহলে তার বিআরটিসি’র থেকে মোবাইলটি নিবন্ধন করতে হবে। প্রবাসীরা বলছেন আমরা আমাদের দেশে যাব এখানে কেন আমরা ৬০ দিনের বেশি থাকতে পারবো না। এছাড়াও একটি বিষয় হলো অন্যান্য দেশে একটি ফোন নিবন্ধন করতে তারা সর্বোচ্চ ১৫ থেকে ২৫ পার্সেন্ট ফি নিয়ে থাকে। সেখানে আমাদের দেশে কেন ৫৭ পার্সেন্ট নেওয়া হবে।
আরো পড়ুন: ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তার আপন তিন বোন
আসিফ নজরুল কথাটা ঠিক বলেন নি। আমাদের কষ্টের টাকায় দেশে বসে বিলাসিতা করতে আর আমাদের কোন সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা সকল প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেবো। ক্ষমতায় বসার আগে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এখন তার উল্টো করছেন। আমরা এটা মেনে নেব না।