বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিপজল। আগামীকাল দেশ টিভিকে একটি সাক্ষাৎকারে তার তিন বোন একটি গুরুতর অভিযোগ তুলেছেন যা গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ডিপজল তাদের বোনদের প্রাপ্য যে সম্পদ তা না দিয়ে নিজেই ভোগ করছেন এবং তারা যখন সেই সম্পদের দাবি করতে আসে তখন তাদের বিভিন্নভাবে হুমকি দেন। বলেন যদি তোমরা সম্পদ চাও তাহলে তোমাদের স্বামী হারাবা সন্তান হারাবা।
তার বড় বোন (নুরজাহান বেগম লায়লা) বলেন

তার বিষয়ে ডিপজলের বড় বোন বলেন আমার বাবা মারা গেছে ৪০ বছর আগে। এই চল্লিশ বছরের মধ্যে আমাদের কোন খোঁজ খবর নেয় নাই। আর আমরা যে অফার দিচ্ছি তাকে তা সে মানে নাই। চল্লিশ বছর ধরে আমাদের ঘুরাচ্ছে, আজকাল আজকাল করছে। এখন আমাদের আদালতের কাছে যেতে হয়েছে। আদালতের রায় দিয়েছে এখন আমরা মিডিয়ার সামনে আসছি আমাদের প্রাপ্য দাবি নিয়ে সে আমাদের সাথে কি করেছে তা জানাতে।
ডিপজলের বড় বোন আরো বলেন আমার এক ভাই মারা গেছে। তার সন্তানদের কিছু সম্পত্তি দিয়ে বুঝ দিয়ে রাখে এবং আমাদের কোন সহযোগিতা করে নাই। এমনকি আমার সন্তান ক্যান্সার হইয়া অসুস্থ হয়েছিলো বিছানায় তারপরও আমাদের কোন হেল্প করেনি। এখন আমাদের বয়স হয়েছে, আমাদের আসার কোন প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। যার কারণে আমরা আসছি। এছাড়াও আমরা গোপন সূত্রে জানতে পারছি সে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। তিনি বলেন আমার কথা হলো তুই খাচ্ছিস খা কিন্তু বিক্রি করবি কেনো। আর যদি বিক্রি করবি তাহলে আমাদের সম্পত্তি বুঝে দে।
ডিপজলের সেঝো বোন (পারভিন বেগম) বলেন

আমার বাবা মারা গেছে ৪০ বছর আগে এবং আমার মা মারা গেছে ১০ বছর আগে। মা মারা যাওয়ার পরও সে আমাদের কোন সম্পত্তি দেয়নি শুধু বলছে দিব দিচ্ছি এমন করে ঘুরাচ্ছে। আমার মা মারা যাওয়ার পর সে আমাদের সাথে টোটালি কোন যোগাযোগ করেনি। আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমরা জানতে পেরেছি সে এখন প্যাকেজ হিসেবে জায়গা বিক্রি করছে আমাদের ভাইস্তা দের সাথে নিয়ে। তাই আমরা বঞ্চিত হওয়ার আগেই সকল বোন মিলে বসলাম এবং আমরা যাতে বঞ্চিত না হই তার জন্য কোর্টের কাছে গেছি। কোর্ট আদেশ করেছে, এখন আমাদের মিডিয়ার সামনে আসার কারণ হলো সে তো সন্ত্রাস আমাদের যে কোন কিছু করে দিতে পারে।
আরো পড়ুন: বাড়তি টাকা দিয়েও মিলছেনা সার
আমাদের মাইরা ফেলা তার কোন ব্যাপার না। তার কাছে থেকে অনেকবারই এরকম হুমকি পেয়েছি। আমাদের সব কোনদের হুমকি দিয়েছে তুমি যদি সম্পত্তি চাও তাহলে তোমার স্বামী সন্তান হারাবা। আমাকে ডাইরেক্ট বলেছে যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবে না, স্বামী না থাকলে সম্পত্তি দিয়ে কি করবা। দেখা দেছে আমরা এই কথা সবাইকে বলছি তার জন্য আগামীকাল সে কোন বোনকে অথবা আমাদের স্বামী সন্তানকে মেরে ফেলেছে।
ডিপজলের মেঝো বোন (সেলিনা বেগম) বলেন

তিনি বলেন আমাদের কোন সম্পত্তি দিচ্ছে না। আমরা এখন নিরুপায়। আমরা তাই মহামান্য আদালতের কাছে মামলা দায়ের করেছি। আমাদের ভাইদের তো অনেক শক্তি আমরা তাদের ক্ষমতাও শক্তির সাথে পারছিনা। যার কারণে আমরা আইনের কাছে গিয়েছি। এখন টিভিতে জানাচ্ছি আমাদের জানমালের কতটা ঝুকি রয়েছে বর্তমান।