17 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

জেড আই পান্না খানের বিরুদ্ধে যা বললেন ট্রাইবুনাল

প্রকাশ:

শেখ হাসিনার পক্ষে গত তারিখে জনাব জেড আই পান্না খান আইনজীবী হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আদালত তার সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স করার জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অর্থাৎ স্টেড ডিফেন্স লয়ার এঙ্গেজ করেছিলেন। কিন্তু দুঃখজনক ভাবে জনাব জেড আই পান্না খান নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছিলেন। আদালত বলছেন এই কথাগুলো কন্টেমশাস, উনি বলেছেন তার ক্লায়েন্টের নাকি আদালতের প্রতি আস্থা নাই। এই ধরনের কথা কোন আইনজীবী বলতে পারেনা।

আদালত তাৎক্ষণিকভাবে তাকে তলব করে আদালতে উপস্থিত হতে বলেছিলেন। কারণ তিনি একটা চিঠি লিখে রেজিস্টার মহোদয়ের কাছে বলেছেন এই যে মামলা তিনি আর পরিচালনা করতে চান না। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যখন কোন ব্যক্তি কোন ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন আদালতের অনুমতি ব্যতিরে রেখে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। এই কথা বলেন প্রসিকিউশন।

আরো পড়ুন: খালেদা জিয়ার সুস্থতায় সারাদেশে দোয়া ও মোনাজাত

পসিকিউশন বলেন জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেওয়ার পরে তিনি চিঠি লিখেছেন যেটা আইনসম্মত হয়নি। এটা আদালত অবজারভেশন দিয়েছেন তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথা বলেছেন তার বলা উচিত হয়নি। ভবিষ্যতে যাতে উনি এটা না করেন তার জন্য সতর্ক করে দিয়েছেন।

জেড আই পান্না খানের পরিবর্তে আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ

আদালত জেড আই পান্না খানের পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনার ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। আগামী ১৪ ই ডিসেম্বর আসামীর না পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন সেটা শুনানীর অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কিনা।

প্রসিকিউশন আরো বলেন আইন কিন্তু সবার জন্য সমান এবং আইন সুস্পষ্ট। প্রতিটি আইনজীবী কোড অফ কন্টাক্ট আছে তার মধ্যে থেকেই আইনজীবীদের আচরণ করতে হয়। কোন আইনজীবী একটি মামলায় ‍নিযুক্ত হলে আদালতের অনুমতি ছাড়া তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারেন না।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন