16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

চট্টগ্রাম সমুদ্র বন্দর ইজারা ইস্যুতে মশাল মিছিল: শ্রমিকরা

প্রকাশ:

১৫ নভেম্বর শনিবার রাতে চট্টগ্রাম বন্দরের এজারা ইস্যুতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে বিশাল এক মশাল মিছিল করেন। এই মিছিলে তাদের দাবি ছিল আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই বন্দর যদি বিদেশিদের হাতে একবার তুলে দেওয়া হয় তাহলে আমরা আর কোনদিন ফিরে পাবো না।

এই বন্দর যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষ বেকার হয়ে যাবে। ব্যবসায়রা অনেক ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম একটি স্বয়ংসম্পূর্ণ বন্দর তাই আমরা এই বন্দর কোনমতেই আমাদের হাতছাড়া হতে দেব না। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা সারা বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে এবং প্রান্তিক লেভেলের সমস্ত জনগণকে আমাদের এই দাবি শোনাবো। আমরা সবাই মিলে এই ক্ষমতার সামনে রুখে দাঁড়াবো। যে করে হোক আমরা আমাদের বন্দর আমাদের কাছেই রাখবো।

আরো পড়ুন: ১৬ ও ১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউন: আওয়ামী লীগ

আগামী ২২ তারিখ আমাদের সম্মেলন রয়েছে। সেখানে আমরা সবাই মিলে আরো আলোচনা করব যাতে আমরা আরো শক্তিশালীভাবে প্রতিহত করতে পারি এই পরাশক্তিকে। আমাদের দাবি না মানা হলে আমরা আরো কঠোর হব। আমরা বেঁচে থাকতে এই বন্দর বিদেশীদের হাতে তুলে দেব না।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন