গত ২৩ শে নভেম্বর বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তার শারীরিক অবস্থার অবনতি ঘটার ফলে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে আরো অবনতি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন ম্যাডামের শারীরিক অবস্থা গুরুতর।
এই অবস্থায় আরো উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে বিদেশে নেওয়া সম্ভব নয় এমনটি বলেছেন চিকিৎসকেরা। তাই চায়না থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসার টিম এসেছে বাংলাদেশে। তারা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসারত রয়েছে।
আরো পড়ুন: শীতকালে যেভাবে ত্বক ও চুলের যত্ন নেওয়া উচিত
বিগত দিনগুলোতে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের অনেক ভিড় ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় না করার জন্য অনুরোধ করেন। তারপর থেকে আজকে অনেক কম উপস্থিত দেখা যাচ্ছে নেতাকর্মীদের।
