তফসিল নিয়ে দেশে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কখন দেওয়া হবে তফসিল তা নিয়ে মানুষের মনে রয়েছে নানান আশঙ্কা। তফশিল ঘিরে শেষ সময়ের প্রস্তুতি সমন্বয় করছে ইসি সচিবের নেতৃত্ব, বৈঠক বসেছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের তফসিল ঘোষণা করার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আজকে অথবা আগামীকাল সকালের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।
আরো পড়ুন: Redmi Note 15 গ্লোবালি নিয়ে আসছে ৫টি স্মার্টফোন
বর্তমানে নির্বাচন কার্যালয়ের ভবনে তফসিল দেওয়ার বিষয়ে বৈঠক করছেন ইসি সচিব আখতার আহমেদ এবং কমিশনার আবুল ফজল আহমেদ সানাউল্লাহ। এছাড়াও আজকের বিটিভি এবং বাংলাদেশ বেতারকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়। ফলে আভাস পাওয়া যাচ্ছে আজকে সন্ধ্যা কিংবা আগামীকালে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।