16.8 C
ban
শুক্রবার: 5 ডিসেম্বর, 2025

ইমরান খান কি বেঁচে আছে? কি বলছেন জেল কতৃপক্ষ এবং তার বোনেরা

প্রকাশ:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জেলে। তিনি কি পুরোপুরি সুস্থ আছেন, নাকি কিছু লোকানো হচ্ছে। এই প্রশ্ন নিয়ে চলছে এখন বিভিন্ন জল্পনা কল্পনা। পিটিআই এর সমর্থক অর্থাৎ ইমরান খানের দল ইমরান খানের সাথে দেখা করতে চাইলে কোনো ক্রমেই দেখা মিলছে না।

এদিকে কারাগার কর্তৃপক্ষ বলছেন ইমরান খান সুস্থ আছেন। তাকে কোথাও সরিয়ে নেওয়া হয়নি। তাহলে প্রশ্ন হলো, যদি ইমরান খান বেচে থাকে, সুস্থ থাকে এবং এই কারাগরেই থাকে। তাহলে তার পরিবারের সাথেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? তার তিন বোন ইমরান খানের সাথে দেখা করতে আসেন, দেখা না হলে দেখা করার জন্য শান্তিপূর্ণ আন্দলোন করেন কারাগারের সামনে। তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর হামলা করেন। তাদের সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন: রাজউক প্লট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের

পাক প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ইমরান খান নাকি জেলে আছেন পাঁচ তারকা হোটেলের থাকার মতো। তিনি নাকি আরাম আয়েশে দিন কাটাচ্ছেন জেলে, চওরা বিছানা, পশমের কম্বল, গরম জল, এমনকি নিজেদের পছন্দের টিভি চ্যানেল, সেখানে দেখতে পাচ্ছেন। আসলে এই তথ্য কতটুকু সত্য তা এখনো ভিত্তিহীন। যতক্ষণ না পর্যন্ত ইমরান খানকে দেখা যায় ততক্ষণ কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে পাকিস্তানের বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না, তাই সবাই কিন্তু ধরে নিয়েছেন ইমরান খানের কিছু একটা হয়েছে হয়তো। তিনি মারা গিয়েছেন, না হলে তাকে গুম করার চেষ্টা চলছে এমনটি সবার মনে সায় দিচ্ছে।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন