17 C
ban
বৃহস্পতিবার: 4 ডিসেম্বর, 2025

ইউটিউব নিয়ে আসলো নতুন ফিচার: ask

প্রকাশ:

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব, এই বছরে অনেকগুলো আপডেট নিয়ে এসেছে। ইউটিউব তাদের মিউজিক আইকন, সাবস্ক্রাইব আইকন, লাইক-আনলাইক আইকন, প্লে বাটন আইকন এছাড়াও তাদের ফুল পুরোনো সকল আইকন পরিবর্তন করেছে। এর সাথে সাথে আজকে যে আপডেটটি চোখে পড়লো সেটা হল ইউটিউব এআই ভার্সন ‍ask অপশন। আপনি ইউটিউব ভিডিও অন করে যখন এই আস্ক অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি উইন্ডো অন হবে। যেখানে পুরো ভিডিওতে কি কি আছে সেগুলো আপনি জিজ্ঞাসা করার মাধ্যমে বুঝতে পারবেন।

ইউটিউব এর এই এআই আপডেটটি আপনাকে আরো অনেক সহজ করে দেবে যেকোন শিক্ষানীয় ভিডিও দেখার ক্ষেত্রে। কারণ আপনি যখন কোনো একটি ভিডিও ওপেন করবেন, সেই সময় ভিডিওর নিচে একটি অপশন পাবেন ask নামে। সেই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো প্রশ্ন চলে আসবে, সেগুলোতে আপনি ক্লিক করে জানতে পারবেন পুরো ভিডিও সম্পর্কে।

ইউটিউব নিয়ে আসলো নতুন ফিচার ask 1
ইউটিউব পুরোনো উইন্ডো

প্রথমেই যে প্রশ্নটি আসবে সামারাইজ ভিডিও অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে জানাচ্ছে আপনি কি এই ভিডিওতে যে বিষয়টি বলা হয়েছে তার সংক্ষিপ্ত একটা ধারণা পেতে চান? তারপরে আপনাকে আরো যে বিষয়গুলো দেখাবে ভিডিওটি কোন বিষয়ে? কেন এই ভিডিওতে এই ক্যারেক্টারটা এই কাজ করেছে, এবং সেই প্রশ্নে করলে নিচের অনেকগুলো প্রশ্ন সাজেস্ট করবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ভিডিও সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা অনেক কাজে দেবে। আপনি মনে করবেন আপনার টিউটর অথবা বড় ভাইয়ের কাছ থেকে আপনি কোন বিষয়ে জানছেন এমন একটা ফিলিংস পাবেন।

কোন ভিডিও থেকে আরো বেশি শিক্ষা গ্রহণ করা যাবে। যার কারণে এমন সকল ফিচারগুলো নিয়ে আসছেন ইউটিউব। মানুষ যেন এই প্ল্যাটফর্মেই বেশি সময় কাটায় এই কারণে প্রতিটি প্ল্যাটফর্মই নতুন নতুন আপডেট এবং ফিচারগুলো নিয়ে আসে। যাতে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাদের প্লাটফর্ম। আপনাদের কাছে এই অপশনটি এখনো অন হয়েছে কিনা? এবং এই অপশন যদি অন হয়ে থাকে তাহলে ব্যবহার করে আপনার কেমন ফিলিংস হচ্ছে? সেটা অবশ্যই জানাবেন।

ইউটিউব নিয়ে আসলো নতুন ফিচার ask 3
নতুন আপডেট

এই অপশনটি নিয়ে অনেকেই প্রথমে ভয় করেছে ছিল যে ইউটিউব যদি এই অপশন চালু করে তাহলে হয়তো কনটেন্ট ক্রিয়েটদের সমস্যায় পড়তে হবে। তাদের ভিডিও কেউ দেখবে না কিন্ত দেখা গিয়েছে তেমনটি ঘটবে না। তাদের ভিডিওতে আরও বেশি রিচ বাড়বে। কারণ কোনো একজন কনটেন্ট ক্রিয়েটর যদি শিক্ষানীয় কোনো একটা ভিডিও দেয়। সেক্ষেত্রে তার ভিডিওতে আরো এংগেজ হয়ে থাকবে। ভিউয়ার্সরা এই অপশনটির মাধ্যমে সহজেই তথ্য জানতে পারবে।

আরো পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর

কোন ভিডিওতে দেখা যাবে ask অপশন

ইউটিউব এর এই আস্ক ask অপশন সকল ভিডিওতে দেখা যাবে না। কোনো একটি পটকাস্ট, একটা মুভি, নাটক বা শিক্ষানীয় কোনো একটা টিউটোরিয়াল এ ধরনের ভিডিও এগুলোতে এই আস্ক ‍ask অপশনটি দেখা যাবে। কিন্তু এমন একটা ভিডিও যার কোনো ভালো মিনিং নেই, যার বিষয়ে তেমন কোনো প্রশ্ন থাকবে না। শুধু মানুষ দেখে বের হয়ে যায়, এমন যে সকল ভিডিওগুলো রয়েছে সেখানে দেখা যাবেনা। একটা গান বলতে পারেন। এই গানের বিষয়ে মানুষ অতটা বেশি প্রশ্ন থাকবে না। গানটা শুধু শুনবে বের হয়ে যাবে, ধরনের ভিডিওগুলোতে আস্ক ‍ask অপশনটি এনাবল হবে না।

নিউজ লেখক:

সর্বশেষ

এ বিষয় আরো পড়ুন