দীর্ঘদিন ধরে অলরাউন্ডার আন্দ্রে রাসেল কলকাতা দলের হয়ে খেলেছেন। তার হাত দিয়ে অনেক অসম্ভব ম্যাচ ও জিতেছেন কেকেআর। কিন্তু এইবার মিনি আইপিএলের যে নিলাম সেখানে জন্ম দিয়েছে বড় আলোচনার ঝড়। সেখানে কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে এবার ছেড়ে দিয়েছেন। কলকাতা ছাড়াও আরো দুইটি বড় ফ্রাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিং (সিএসকে) এবং রাজস্থান রয়েলস (আরআর) তারাও অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছে আইপিএল দলে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর পক্ষে বহু মৌসুম পারফর্ম করেছেন আন্দ্রে রাসেল। তাকে ছেড়ে দেওয়ার পাশাপাশি আরো বিদায় জানিয়েছেন, ভেঙ্কটেশ আইয়ারকেও যিনি এর আগের বছরের সবচাইতে দামি খেলোয়াড় ছিলেন।
আরো পড়ুন: আর্জেন্টিনার কাছে ৭ গোল খেয়েও বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে কুরাসাও
অন্যদিকে চেন্নাই সুপার কিং তাদের সবচাইতে শ্রেষ্ঠ অলরাউন্ডার খেলোয়ার রবীন্দ্র জাদেজাকে এবার ছেড়ে দিচ্ছেন ট্রেডে পাঠানোর আগে স্যাম করানাকেও ছেড়ে দিয়েছেন। এছাড়াও বাদ পরেছেন শ্রীলঙ্কান বোলার পাথিরানা, নিউজিল্যান্ডের খেলোয়ার ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রাও।
অন্যদিকে রাজস্থান রয়েলস (আরআর) তারাও এবার এনেছে বড় পরিবর্তন। তাদের দল থেকে স্যামসন ও নিতীশ রানাকে ট্রেডে পাঠিয়েছেন। তাদের দল থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কান দুই বোলার অনিন্দু হাসরাঙ্গা এবং মহেষ থিকসিনা।
