অফিসিয়ালি OnePlus 15R বিশাল ব্যাটারি নিয়ে হাজির

OnePlus 15 তুলনায় দামেও একটু কম এবং স্পেসিফিকেশনেও কিছু কম OnePlus 15R নিয়ে দীর্ঘদিনই নানা তথ্য ফাঁস হচ্ছিল বিভিন্ন মাধ্যমে। তবে আজকে আনুষ্ঠানিকভাবে OnePlus 15R এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। তা হলো এর বিশাল ব্যাটারি ৭,৪০০mAh ব্যাটারি ফোনটি কে করে তুলেছে আকর্ষণীয়। ওOnePlus 15R এর এই ব্যাটারি যদিও Ace 6T এর তুলনায় কম তারপরেও অনেককেই চমকে দেওয়ার মত একটি বৈশিষ্ট্য।

ভারতীয় বাজারে OnePlus এত বড় ব্যাটারি আগে বিক্রি করেনি। সেই তুলনায় তাদের এটাই একটা বড় প্রচার। অন্যান্য দেশে এর থেকেও বড় ব্যাটারির ফোনগুলো রয়েছে। চীনে OnePlus Ace 6T-তে রয়েছে আরও বড় ৮,৩০০mAh ব্যাটারির ফোন আছে, মান স্ট্যান্ডার্ড Ace 6-এ ছিল ৭,৮০০mAh ব্যাটারির ফোন গুলো পাওয়া যায়। যা ভারতে বাংলাদেশে পাওয়া যায় না।

হতাশার বিষয় হলো অনেকেই এই ফোনটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিল। কিন্তু দেখা গেল তেমনটা হয়নি অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে মিললেও ব্যাটারির ক্ষেত্রে এই বিষয়টা মেলেনি। কারণ ব্যাটারি আরো অনেক বেশি mAh থাকবে এমনটি ভেবেছিল। কিন্তু তার পরিবর্তে কোম্পানি ৭,৪০০ mAh ব্যাটারি দিয়েছে ফোনটিতে।

৭,৪০০ mAh ব্যাটারি কম নয়। OnePlus 15 ফ্লাগশিপ ফোনের তুলনায় কিছুটা বেশি কারণ OnePlus 15 ফোনে রয়েছে ৭,৩০০ mAh ব্যাটারি। হালকা হলেও ছাড়িয়ে গেছে ফোনটি। তারপর আমরা যদি দেখি স্যামসাং S25 Ultra, অ্যাপল iPhone 17 Pro Max বা গুগল Pixel 10 Pro XL — এসব ডিভাইসের ব্যাটারি ক্ষমতাকেও অনেকখানি ছাড়িয়ে গেছে।

আরো পড়ুন: ভিভোর ছোট মডেলের ফোন Vivo S50 ও S50 Pro Mini আসছে ১৫ ডিসেম্বর

এছাড়া ও samsung galaxy S26 আল্ট্রাতে ও রয়েছে মাত্র ৬০০০ mAh ব্যাটারি যার তুলনায় অনেক বেশি mAh ব্যাটারি দিয়েছেন OnePlus 15R.

তবে আর একটা কথা মনে রাখতে হবে সেটা হল শুধু ব্যাটারির mAh সংখ্যা বেশি থাকলেই কিন্তু ব্যাটারি ভালো হয়ে যায় না। আমরা যদি OnePlus 13R এর কথা চিন্তা করি তাহলে বুঝতে পারবো তাদের ব্যাটারি mAh হলো ৬,০০০ কিন্তু তারা গত দুই বছরে শীর্ষ-৫০ এর জায়গা নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *